শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না : সালাউদ্দিন বাবু
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে কোন চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-১৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
   
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনি পথসভায় অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

পথসভায় সালাউদ্দিন বাবু আরো বলেন, ‘বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষ যে অগণতান্ত্রিক সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তার থেকে মুক্তি পেতে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।’

এ সময় তিনি উপস্থিত সকলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-১৯    সালাউদ্দিন বাবু    বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close