শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজনীতি
ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ববি হাজ্জাজের ছোট ভাই
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে নির্বাচনি প্রচারণা ও মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল শেরেবাংলা নগর থানা শাখা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেন ববি হাজ্জাজের ছোট ভাই জুবি বীর মুসা। তিনি মিছিলে অংশ নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বাসিন্দাদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে মিছিলটি ৬০ ফিট জিটিসিএলের সামনে থেকে শুরু হয়ে শ্যামলী তিন নম্বর রোড, এক নম্বর রোড ও দুই নম্বর রোড প্রদক্ষিণ করে সচিব কলোনীর সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জুবি বীর মুসা বলেন, “ধানের শীষের পক্ষে গণজোয়ার স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। সাধারণ মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।” 

তিনি আরও বলেন, ‘নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ধানের শীষই আগামী নির্বাচনে বিজয়ী হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফিরবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   ভোট চাইলেন   ববি হাজ্জাজের ছোট ভাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close