রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আনসার-ভিডিপির জেলা পর্যায়ে নির্বাচনি প্রস্তুতি সমাবেশ ও মতবিনিময়
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা এবং সিলেট বিভাগে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা আসন্ন নির্বাচনে বাহিনীর পেশাদার প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বাহিনীর সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালীকরণে দিকনির্দেশনা প্রদানকালে তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক সমন্বয় জোরদারে শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে, সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত নির্বাচনি প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। 

তিনি জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ঝুঁকি বিবেচনায় নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। 

মামুনূর রশীদ বলেন, ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মোতায়েন, প্রশিক্ষণ কার্যক্রম, ইউনিফর্ম ও ভাতা প্রদানসহ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সম্পন্ন করেছে।

এই সমন্বিত প্রস্তুতি ও নীতিনির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভবিষ্যতেও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি দক্ষ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিসম্পন্ন শক্তি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন দৃঢ় প্রত্যয় বাহিনী নেতৃত্বের।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আনসার-ভিডিপি   জেলা পর্যায়   নির্বাচনি প্রস্তুতি সমাবেশ   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close