রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এখন সিঙ্গারা-পুরির দোকান
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রাণকেন্দ্রে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এখন সিঙ্গারা-পুরির দোকানে পরিণত হয়েছে। অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে ভবেরচর বাজারের মাঝামাঝি জায়গায় তৈরি করা হয়েছিল ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত জনতা সেখানে ভাঙচুর চালায়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ভবেরচর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় কার্যালয়টি ভেঙে দেয়। বর্তমানে সেখানে অস্থায়ী দোকান তুলে সিঙ্গারা-পুরি বিক্রি করছেন এক ব্যক্তি।
 
​সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ভবেরচর বাজারে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি সেখানে সামিয়ানা টানিয়ে সিঙ্গারা, পুরি ও আলুর চপ বিক্রি করছেন। স্থানীয়দের কাছে জায়গাটি এখন ‘সাইফুলের হোটেল’ নামে পরিচিত।

​দোকানে কর্মরত অবস্থায় সাইফুল ইসলাম বলেন, ‘এটি সরকারি জায়গা। গত তিন মাস ধরে আমি এখানে ব্যবসা করছি। এটি আগে আওয়ামী লীগের পার্টি অফিস ছিল। আগে আমি অন্যত্র ব্যবসা করতাম; জায়গাটি সুন্দর হওয়ায় সাময়িকভাবে এখানে চলে এসেছি। খাজনা পরিশোধ করেই আমি দোকানদারি করছি।’

​স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখানে আর কেউ আসে না। কার্যালয়টি ভেঙে দেওয়ার পর জায়গাটি খালি পড়ে ছিল। মূলত অবৈধভাবে সরকারি খাস জমি দখল করেই আওয়ামী লীগের পার্টি অফিস করা হয়েছিল।’

​বিষয়টি সম্পর্কে তাদের বক্তব্য জানতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম ও ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া    মুন্সীগঞ্জ   আওয়ামী লীগ     
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close