শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামালপুরে স্বতন্ত্র প্রার্থী শুভকে শোকজ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) জামালপুরের বকশিগঞ্জের সিভিল জজ ও জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসাইন এ নোটিশ জারি করেন।

নোটিশে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় শুভকে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়, নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে জারির প্রতিবেদন অতি সত্বর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে প্রেরণের জন্য মেলান্দহ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নোটিশের অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব, জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের উপসচিব (আইন), জামালপুরের পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, আপনাকে জানানো যাচ্ছে যে, আপনি সাদিকুর রহমান সিদ্দিকী শুভ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১৪০ জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ)’-এর একজন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী। গত ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাওয়াই নামক রোডে আপনি আপনার ‘কাপ-পিরিচ’ প্রতীকের সমর্থনে একটি নির্বাচনি প্রচার মিছিল করেছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনি এলাকা-১৪০ জামালপুর-৩’-এর নিকট আসা অভিযোগ ও তৎসংশ্লিষ্ট একটি ভিডিও ক্লিপ যাচাই অস্তে দেখা যায় যে, আপনি ওই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করেছেন; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ৯ (চ)’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘নোটিশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আচরণবিধি লঙ্ঘন   জামালপুর   স্বতন্ত্র প্রার্থী শোকজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close