শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সবার সমান স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি : সরোয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন, ‘বিএনপি শুরু থেকেই সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছেন, যা ইতিহাসস্বীকৃত।’
 
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

সভায় সরওয়ার আলমগীর আরো বলেন, ‘ভবিষ্যতেও সবাই বাংলাদেশি পরিচয়ে জাতীয়তাবাদে বিশ্বাস করে একসঙ্গে বসবাস করবে। আমাদের একটাই পরিচয় - আমরা বাংলাদেশি। সকলের অধিকার সমান, সেই দর্শন থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’।’

ধানের শীষ স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের প্রতীক উল্লেখ করে তিনি নির্ভয়ে ও নির্বিঘ্নে সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে ও রুবেল বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি, সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, মিহির চক্রবর্তী, সরোয়ার হোসেন, আজিজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া রুপুসহ বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   চট্টগ্রাম   বিএনপি    সরোয়ার আলমগীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close