সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গজারিয়ায় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার (২ জানুয়ারি) সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলাজুড়ে এক বিশেষ যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই টহল পরিচালনা করা হবে। 

সোমবার উপজেলার ইমামপুর, ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নে এই যৌথ টহল কার্যক্রম চালানো হয়। 
 
​টহল কার্যক্রমের নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। 
 
তিনি বলেন, ‘দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের এই বিশেষ টহল শুরু হয়। এরপর গাড়ি বহর নিয়ে ইমামপুর ইউনিয়নের দৌলতপুর, ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা, ভবেরচর ও আনারপুরা বাস স্ট্যান্ড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বাউশিয়া পাখির মোড় এলাকা পর্যন্ত টহল দেয় যৌথ বাহিনী।’

​মাহমুদুল হাসান আরো বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি বজায় রাখতে আমাদের এই কার্যক্রম। ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এই যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে যৌথ টহল কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সাধারণ ভোটাররা। 

স্থানীয় বাসিন্দা আমীর আলী বলেন, ‘এই টহল কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমবে ও স্বস্তি ফিরবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে উৎসাহী হবে। আমরা সরকারের এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মুন্সীগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close