শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করুন : ফৌজুল কবির
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে ব্যাপক গণসংযোগ হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নাথ পাড়া, বোরহান উদ্দিন মিয়াজী পাড়া নজর আলী সিকদার পাড়াসহ ওয়ার্ডের বিভিন্ন পাড়া, মহল্লায় দিনব্যাপী গণসংযোগ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। 

তিনি বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের কাছ থেকে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

গণসংযোগকালে ফৌজুল কবির ফজলু বলেন, ‘দীর্ঘ ৩৪ বছর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লোহাগাড়ার ছেলেকে বিএনপির প্রার্থী করেছে। তিনি আমাদের ইউনিয়নের সন্তান। এলাকার ছেলে নাজমুল মোস্তফা আমিনকে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আসনটি আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে হবে।’

ফৌজুল কবির আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষে ভোট   গণতন্ত্র   ভোটাধিকার প্রতিষ্ঠা   ফৌজুল কবির ফজলু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close