শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রাজতন্ত্র কায়েম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি: সাদিক কায়েম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে জুলুমতন্ত্র, মাফিয়াতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও রাজতন্ত্র কায়েম করে কেউ কখোনো ক্ষমতায় টিকে থাকতে পারেনি, পারবেও না। যারা ইনসাফের কথা বলবে যারা সত্যের পথে চলবে যারা কথা ও কাজে মিল রাখবে তারাই ক্ষমতায় টিকে থাকবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যারাই ইনসাফের কথা বলবে যারা সত্যের কথা বলবে যারা কথা ও কাজে মিল রাখবে তারাই বিজয়ী হবে । 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার স্টেডিয়াম মাঠে এক নিবার্চনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়। কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে হয়। কিভাবে মানুষের কাছে জবাবদিহি করতে হয়।  

ঢাকা বিশ্ববিদ্যলয়ের আবাসন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নীলফামারী জেলা তথা উত্তরবঙ্গ থেকে হাজার হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। কিন্তু আবাসন সংকটের কারনে একই রুমে দুই জনের স্থলে ৬ জনকে গাদাগাদি করে থাকতে হয়। আবাসন সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ,ডাকসু, অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন ডোনারদের সার্বিক সহযোগিতায় ২৮ শ‘ ৪১ কোটি টাকার একটি প্রকল্প এসেছে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য ৫ টি ও ছাত্রীদের জন্য ৫ টিসহ মোট দশটি হল নিমার্ন করার কথা জানান। 

তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা বার বার প্রতারিত হয়েছি। 

এই উত্তরবঙ্গেও অনেক নেতা হয়েছিল কেউ কথা রাখেনি। যারা ক্ষমতায় এসেছিল তারাই উত্তরবঙ্গের অপার সম্ভাবনাকে ধুলিষ্যাত করে দিয়েছে। সীমাহিন দুর্নীতির মাধ্যমে চাঁদাবাজির মাধ্যমে ভারতে প্রেসক্রিপসনের রাজনীতির মাধ্যমে। যার কারণে এই উত্তরবঙ্গে মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। 

জুলাই বিপ্লবে প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই বিপ্লবে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছি সেই সেই স্ফুলিঙ্গ উঠেছিল উত্তরবঙ্গ থেকে। শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বলেছিল বুকের ভিতর উঠছে ঝড় বুক পেতেছি গুলি কর। তার সেই বীরত্ব সারা বাংলাদেশের যুবকদের উদ্দেলিত করেছিল।

সর্বশেষ তিনি নীলফামারী জেলার ৪ আসনের জামায়াত মনোনিত প্রার্থীকে দাড়িপাল্লা মাকার্য় ভোট দেয়ার আহ্বান জানান। 

কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। নীলফামারী ৪ আসনের এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস ইসলাম।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজতন্ত্র   ক্ষমতা   সাদিক কায়েম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close