সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে : রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কারণ, বিএনপি হল মুক্তিযুদ্ধের দল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্টপতি জিয়ার রহমান নিজে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক।’

সোমবার (২ জানুয়ারি) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য সভায় রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘এদেশে বরাবর যে দুটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগ- সংসদ নির্বাচনে সাধারণত প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। আজকে আওয়ামী লীগ তাদের কৃত কর্মকাণ্ডের জন্য নির্বাচনে অনুপস্থিত। আজকে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে দলটি একদিন তারা আমাদের পাখার নিচে আশ্রয় নিয়ে যারা রাজনীতি করেছিল, সে দলটি আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী। এখন তারা আমাদের বিরুদ্ধে গিয়ে বড়,বড় কথা বলে বেড়াচ্ছে।’

পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল, উপজেলা সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক ও মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল লতিফ, সাবেক জেলা স্বেচ্ছসেবক দলের সাবেক সভপতি আবু হিয়া ইউনুছ, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী ও সদস্য সচিব হাসানুল হক বান্না।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি   বিজয়ী   রোকন উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close