রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চুন্নুর সমর্থনে সমাবেশ ও গণমিছিল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর মোরগ প্রতীকের সমর্থনে সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে যোগ দেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিশাল গণমিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু বলেন, কেউ আমাদের ভয় দেখালে আমরা তাদের ভালোবেসে বলব, ভালো পথে আসুন। যারা ভয়-ভীতি দেখায়, জনগণ যদি ক্ষিপ্ত হয় তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।

কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু বলেন, প্রিয় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরবাসী আপনাদের ভালোবাসা আর উপস্থিতি আমাকে সাহস দেয়, শক্তি দেয়। আজকের এই সমাবেশ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়, মানুষ শান্তি চায়, মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়।

রেজাউল করিম খান চুন্নু আরও বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না। কেউ আমাদের ভয় দেখাতে এলে আমরা তাদের বলব, ভালো পথে আসুন। কারণ আমরা বিশ্বাস করি, ভয় নয়—ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করা যায়। কিন্তু যারা ভয়-ভীতি দেখিয়ে জনগণকে দমিয়ে রাখতে চায়, জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই নির্বাচনে আমার প্রতীক মোরগ। এই মোরগ প্রতীক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

রেজাউল করিম খান চুন্নু বলেন, আমি কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হলে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরকে একটি উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন এলাকায় পরিণত করতে কাজ করব। আমি আপনাদের সন্তান। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আসুন, আমরা সবাই মিলে ভয়-ভীতি, সন্ত্রাস আর অন্যায়ের রাজনীতি থেকে বের হয়ে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তুলি।
মোরগ প্রতীকে ভোট দিন। আপনার ভোটই হোক পরিবর্তনের শক্তি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close