সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
রাজনীতি
ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয় : চরমোনাই পীর
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘আমরা একা না, আমাদের সাথে দেশের জনগণ আছে। শরিয়া আইনে শাসন ব্যবস্থা চালু করতে হবে। ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।’ 
   
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হাই স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব বলেন। 

জামায়াতকে ইঙ্গিত করে জনসভায় রেজাউল করিম বলেন, ‘তাদের কথা ও কাজের কোন মিল নেই। তারা ইসলামী লেবাস ধরে আছে। তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই। তারা স্পষ্ট বলেছেন, কুরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না। প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। প্রচলিত আইনে দেশের শান্তি আসবে না। বিগত সরকারগুলোর মত জেল, জুলুম, অন্যায়, অত্যাচার দুর্নীতি, অপশাসন ও বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন। শরিয়া আইনে শাসন ব্যবস্থা চালু করতে হবে। ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।’  

তিনি নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি  নির্বাচনে এই আসনে তাদের প্রার্থী নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। 

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে সংসদ সদস্য প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি আধুনিক উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি দেন।  

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সরকার, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান ও মাওলানা আব্দুল মতিন প্রমূখ।  

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নবীনগর    ব্রাহ্মণবাড়িয়া    চরমোনাই পীর    ইসলামী আন্দোলন বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close