মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
পীরগাছায় ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা
‎পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ১০:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের আসনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।  
 
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে জনসভায় জামায়াতে ইসলামী ও এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দীতা করছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

‎জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আগামী ১২ তারিখ নির্বাচন হবে ইনসাফ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের নির্বাচন। আবু সাঈদের স্বপ্ন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গণভোটে হ্যাঁ দিতে হবে। এই হ্যাঁ ভোটের মানে জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা, ফ্যাসিস্টের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং হ্যাঁ ভোট বিজয়ী করতে হবে। বিএনপির এক নেতা বলেছেন নির্বাচনে ছাত্রদের ব্যবহার না করতে। কারণ ছাত্রদের মধ্যে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।’
‎এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বার বার তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হলেও বাস্তবায়ন করা হয় নাই। আপনারা যদি এগারো দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর কোন আঞ্চলিক উন্নয়ন বৈষম্য করা হবে না। আমরা একটিমাত্র কার্ডে সকল নাগরিক সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এতে আপনাদের কোন হয়রানি হবে না। আগামীতে মানুষ এগারো দলীয় জোটের প্ল্যান দেখবে ইনশাআল্লাহ।’
‎এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিপ্লবী ভাইয়েরা এবার ভোটকেন্দ্র পাহারা দিবেন। ৪৫ জন ব্যাংক লুটেরাদের সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে বিএনপি। দেশের মানুষের টাকা চুরি করে অবৈধ প্রচারণায় অনুদান দিয়েছে। আপনারা কারো শাড়ি-লুঙ্গিতে মন দিবেন না। এসবে কোন ভরসা নেই। আমরা তাদের ভরসা করতে পারছি না। আখতার ভাইকে ভোট দিন দেশ ও দশের উন্নয়ন হবে।’
‎রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেন, ‘পীরগাছার মানুষ গত ষোলটা বছর নির্যাতন সহ্য করেছে। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর রায়ের দিন একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজম ভাই পীরগাছার মানুষ, আমাকে যখন সমর্থন দিল, তখন ফ্যাসিবাদের দোসর পীরগাছার মানুষ দাবি করে ভোট চেয়েছে। যেই দলের নেতা ভারত থেকে ঘুরে এসে বলে দিল্লির অনুমতি ছাড়া কিছু বলতে পারব না। সেই দলের নেতা আপনাদের কাছে ভোট চায়। আমরা একটি বোর্ড লাগিয়ে দিব। ওই বোর্ডে আপনারা সব বরাদ্দের হিসাব দেখতে পাবেন।’
  ‎
‎পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এবং ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসানের সঞ্চালনায় নির্বচানি পথসভায় আরো বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ জেলা ও উপজেলার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  রংপুর    পীরগাছা    ১১ দলীয় জোট    এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close