শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
এবারের নির্বাচন হবে পরিবর্তনের বাংলাদেশ গড়ার : মামনুল হক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, ‘এবারের নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের কাছে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন। এবারের নির্বাচন হবে পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন।’

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় মাদারীপুর শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজের-মাদারীপুর) সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহানের নির্বাচনি সমাবেশে তিনি এসব বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাবশে মামুনুল হক আরো বলেন, ‘ইনশাআল্লাহ আমরা হাতে-হাত রেখে এগিয়ে চলছি, বাংলাদেশের এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া দেখছি, মানুষ যারা ১৭ বছর ভোট দিতে পারে নাই, তারা ১১ দলীয় প্রার্থীদের ব্যালটে সিল মারার জন্য হাত পাকিয়ে বসে আছে। তারা দাঁড়িপাল্লা, রিকশা, শাপলা কলি, দেয়াল ঘড়ি, ছাতা, ঈগল পাখিতে সিল মারবে। নির্বাচনে ১১ দলীয় ঐক্যর প্রার্থীদের বিজয়ী করার জন্য বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ।’

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য আবদুস সোবহান খান, মাদারীপুর-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মোকলেছুর রহমান, সেক্রেটারি এনায়েত হোসেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   পরিবর্তন   বাংলাদেশ গড়া   মামনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close