শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
মাদারগঞ্জে খাস জমি দখল নিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগলেরগড় এলাকার মামরুল আলী ও বিলেত আলীর মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমির ফসল তোলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষের প্রায় পাঁচ শতাধিক মানুষ দেশীয় অস্ত্র—দা, লাঠি, ফালা, ইটের টুকরো—নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাগলেরগড় এলাকার মৃত বাহাজ মেম্বারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), মৃত জয়নাল মণ্ডলের ছেলে মমিন (৪৫), আবুল হাসেমের ছেলে মতিবর (৪০), শামসুল হকের ছেলে রেজাউল (৩৭), মৃত মালেকের ছেলে মান্নান (৫০), মৃত তোতা মণ্ডলের ছেলে বিল্লাল (৩৮), আব্দুল মোতালেবের ছেলে সাঈদ (৩৫), বাইতুল্লাহর ছেলে আলাউদ্দিন (৪০), মৃত হোসেন মণ্ডলের ছেলে সরুজ (৫০) ও আব্দুল গফুর (৬০), মৃত মফিজ উদ্দিন মেম্বারের ছেলে আবুল হোসেন (৬০), কালু ফকিরের ছেলে হইবর (৪৫), মৃত গেদা মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪০), বেলাল (৪৫), মৃত আমির উদ্দিন মণ্ডলের ছেলে আমিনুর (৫০), দুলাল মণ্ডলের ছেলে ইউসুফ (১৭), মৃত খোকা মণ্ডলের ছেলে শাহীনুর রহমান (৫৫), মৃত রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৫), শেখ ফরিদের ছেলে সিফাত (১৭), আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী (২৮)।

এ ছাড়া আরও ১৫-২০ জন আহত হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   খাস জমি দখল   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close