মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে : মোশাররফ হোসেন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে : মোশাররফ হোসেন
  
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
 
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজ দিশা খুঁজে পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে। বিএনপি বিজয়ী হলে তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে, দুঃশাসনের অবসান হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
 
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের চারিপাড়া বাজার চৌমুহনী বালুর মাঠ প্রাঙ্গণে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
মোশাররফ হোসেন বলেন, ‘এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি গণতন্ত্র বনাম দুঃশাসনের লড়াই। ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে। বিএনপি জনগণের কাছে একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল।’ 

তিনি আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

‘বিএনপি ক্ষমতায় গেলে ভাঙাচোরা রাস্তা সংস্কার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।’ 

এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।

মোশাররফ হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে আমার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি মানেই শুদ্ধ রাজনীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতা।’
 
বারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন সরকার, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সওদাগর ও ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া প্রমূখ।

কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close