সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
নির্বাচনে কোস্ট গার্ড নিরপেক্ষ না থাকলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনি সহিংসতা ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, অতীতের যে কোনো বারের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটির আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে  বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোস্ট গার্ডের সদস্যদের বলব নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করবেন না। কারও বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে- এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে, অনেক প্রার্থী ও সমর্থক তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন। তাদের আরও শান্ত থাকতে হবে।’
 
এর আগে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্ট গার্ডের সদস্যদের নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন নির্দেশ দেন। হুঁশিয়ারি দেন, কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করলে কঠোর।
 
কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর।’
 
নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০০টি প্লাটুনের সাড়ে তিন হাজার জনবল নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   কোস্ট গার্ড নিরপেক্ষ   কঠোর ব্যবস্থা   স্বরাষ্ট্র উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close