রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
নকশা ব্যত্যয়ে রাজউক কর্তৃক সংযোগ বিচ্ছিন্নে আর কোনো আইনি বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নকশার ব্যত্যয় ঘটালে নির্মাণাধীন ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাসহ পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কোনো আইনি বাধা নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক রায়ে গত ১৭  ডিসেম্বর হাইকোর্ট বিভাগের জারিকৃত রাজউকের নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশটি স্থগিত করা হয়েছে। এর ফলে রাজউক অনুমোদিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন স্থাপনাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আর কোনো আইনি বাধা রইলো না।  

রাজউক জানিয়েছে, ২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার কর্তৃক এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্তয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরে ২০২৫ সালের ৭ ডিসেম্বর রিহ্যাব কর্তৃক রিট পিটিশন নম্বর ২১১৭১/২০২৫ দায়ের করা হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ১৭ ডিসেম্বর একটি রুল নিশি জারি করেন এবং একই সাথে অন্তবর্তী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের মাধ্যমে রাজউকসহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজউক নিয়ন্ত্রিত এলাকার নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেন। 

এ অবস্থায় হাইকোর্ট বিভাগের আদেশকে চ্যালেঞ্জ করে রাজউক কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪১৮/২০২৬ দায়ের করা হয়। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত আজ মঙ্গলবার আদেশের মাধ্যমে হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করেন। 

রাজউকের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত।

এর ফলে রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর কোন আইনি বাধা রইল না।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নকশা ব্যত্যয়   রাজউক   সংযোগ বিচ্ছিন্ন   আইনি বাধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close