রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাঘাটায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে বিএনপির কর্মীদের হামলা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র হাঁস প্রতীকের প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকের বাড়িতে হামলা করেছে বিএনপির কর্মীরা। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নাছির উদ্দিন ও আব্দুর রউফ মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের তাজরুল ইসলামের ছেলে। তারা সাঘাটা-ফুলছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণার কাজ করেন। ওই আসনে বিএনপির কিছু কর্মী সমর্থক ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে ১৫-১৬ জন হাতে লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। একপর্যায়ে তাদের টিনশেট বাড়ির বেড়া ভাংচুর করে। এছাড়াও তাদেরকে উদ্দেশ্য করে গালি ও হুমকি ধামকি দেয়।

এ বিষয়ে নাছির ও আব্দুর রউফ বলেন, 

আমাদের একমাত্র দোষ আমরা হাঁস মার্কায় ভোট দিবো। আর এই জন্য বিএনপি লোকজন আমাদের বাড়ি ঘর ভাংচুর করেছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাচ্ছি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি।’

তবে, পারিবারিক কোন্দল থেকে এমনটি ঘটেছে বলে দাবি করেন তিনি।

নির্বাচনের আগে এমন ঘটনার কারণে সাধারণ ভোটারদের মাঝে এখন ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে বলে ধারণা করছেন সুধীমহল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাঘাটা   স্বতন্ত্র প্রার্থী   সমর্থকের বাড়ি   বিএনপির কর্মীদের হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close