শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সাতকানিয়া-লোহাগাড়া হবে সব ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল : নাজমুল মোস্তফা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়া, মসদিয়া বড়ুয়া পাড়া ও সরদানী পাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় তিনি এ আহ্বান জানান। 

আধুনগর ইউনিয়ন গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে বসবাস করতে পারবে। এখনাে ধর্মের ভিত্তিতে কোন ভেদাভেদ করা হবে না।” 

তিনি আরো বলেন, “আমাকে বিজয়ী করলে সাতকানিয়া-লোহাগাড়াকে সব ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানাবো। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সমতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।” 

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান, সদস্য ফৌজুল কবির ফজলু, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমান, বিএনপি নেতা ইমামুল আবেদীন চৌধুরী রিপন, ফরিদুল আলম, তানজিন আক্তার সানী, বাদশা মেম্বার, বেলাল হোসাইন রানা, জসিম উদ্দিন, যুবদল নেতা মোরশেদুল আলম, আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন, ফারুকুর রশিদ শিমুল ও ইব্রাহিম রুবেল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাতকানিয়া-লোহাগাড়া   সব ধর্ম   নিরাপদ আশ্রয়স্থল   নাজমুল মোস্তফা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close