শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফরিদপুরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

মিছিলটি শহরের প্রধান ‌সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ছাত্রদল নেতা সাব্বির হোসেন সাদ্দাম, মুনিব হোসেন সোহাগ প্রমুখ।

বক্তারা আগামীকাল বুধবার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। 

তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে যাবে।

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   তারেক রহমান   স্বাগত জানিয়ে   ছাত্রদলের মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close