রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
জাতীয়
উদ্বৃত্ত অর্থ ব্যবস্থাপনায় রাজউকের নতুন কৌশল
মোহাম্মদ আলী
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উদ্বৃত্ত অর্থ ব্যবস্থাপনায় নতুন কৌশলে এগুচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটি তার উদ্বৃত্ত স্থায়ী অর্থ ছয় মাস মেয়াদি স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ঢাকা মহানগরীর আওতাধীন বিভিন্ন ব্যাংকের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে।

রাজউক সূত্র জানায়, সংস্থাটির আর্থিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লাভজনক করতে স্বল্পমেয়াদি বিনিয়োগের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মেয়াদে সর্বোচ্চ লভ্যাংশ প্রদানকারী ব্যাংকেই অর্থ বিনিয়োগ করা হবে।

এ বিষয়ে গত ৬ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজউক।

সংস্থাটির পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবু কাওছার মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগ্রহী ব্যাংকগুলোকে ৬-২৯ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন প্রস্তাবিত লভ্যাংশের হার উল্লেখপূর্বক ছয় মাস মেয়াদি এফডিআরের প্রস্তাব জমা দিতে হবে। আবেদনপত্রে প্রস্তাবিত লভ্যাংশের হারের মেয়াদ স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। নির্ধারিত শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট আবেদন বাতিল বলে গণ্য হবে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যাংক কর্তৃক প্রস্তাবিত লভ্যাংশের হারের মেয়াদ শেষ হওয়ার পর রাজউক এফডিআরে বিনিয়োগ করলে সে ক্ষেত্রে ওই আবেদন বিবেচনার সুযোগ থাকবে না। একই সঙ্গে একটি ব্যাংকের একাধিক প্রস্তাবের ক্ষেত্রে কেবল সর্বোচ্চ লভ্যাংশের প্রস্তাবই বিবেচনায় নেওয়া হবে। 

বিজ্ঞপ্তিতে অপেক্ষাকৃত কম লভ্যাংশের হারে বিনিয়োগের সুযোগ রাখা হয়নি।

এ নিয়ে রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রোটোকল) শীলব্রত কর্মকার খোলা কাগজকে বলেন, ‘প্রতি তিন মাস পর পর আমাদের কিছু টাকা উদ্বৃত্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানের উদ্বৃত্ত টাকা যে ব্যাংকের রেটিং ভাল, সে ব্যাংকে এফডিআর হিসেবে জমা রাখা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উদ্বৃত্ত অর্থম ব্যবস্থাপনা   রাজউক   কৌশল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close