রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফেনী শহরে জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ পিএম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে ফেনী শহর পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। 

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, কর্মজীবী নারীদের মর্যাদা ক্ষুণ্ন করে এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close