রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধানের শীষে আস্থা, হাতিয়ায় এনসিপির ৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ৭ জন নেতাকর্মী। এ সময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনি একটি উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও মারুফ উদ্দিন।

বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে হেলাল উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন এনসিপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এবং আজ থেকে ধানের শীষের পক্ষেই কাজ করবেন বলে জানান।

এ বিষয়ে এনসিপির তমরদ্দি ইউনিয়ন সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, “এই কমিটিটি দীর্ঘদিন ধরে অকার্যকর ছিল। তারা অনেকদিন দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলেন। তবে তারা কোন দলে যোগ দিয়েছেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।”

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান জানান।

এছাড়া হাতিয়ার নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

উঠান বৈঠকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close