রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
বৈষম্যবিরোধী আন্দোলনে ভাঙন, আক্কেলপুরে জেলা নেতা ছাত্রদলে যোগদান
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব মোবাশ্বের হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে আক্কেলপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি আক্কেলপুর উপজেলা ছাত্রদলে যোগ দেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল তাকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।

মোবাশ্বের হোসেন আক্কেলপুর পৌর শহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ২১ মে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. মাহমুদুল হাসান তুষার, সদস্যসচিব তানভীন নেওয়াজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তমি সাহিদ, সদস্যসচিব নাফিস নেওয়াজ রমিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদলে যোগদান প্রসঙ্গে মোবাশ্বের হোসেন বলেন, “আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলাম। আন্দোলনটি আদর্শচ্যুত হওয়ায় পদত্যাগ করি। ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি।”

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতার স্বপক্ষের শক্তি। ছাত্রদল গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা জাতীয়তাবাদের রাজনীতি করি। মোবাশ্বের আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়েই ছাত্রদলে যোগদান করেছেন।”

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close