শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধা, হেনস্থার অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনি প্রচারণায় বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। 

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি টিমের জনসংযোগ ও মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাভেদ হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার আকিব জাভেদ হক জানান, প্রচারণাকালে স্থানীয় বিএনপির এক নেতার চাচা পরিচয়দানকারী মানজুরের নেতৃত্বে একদল ব্যক্তি প্রচারণায় বাধা দেন। এ সময় প্রার্থীর সঙ্গে থাকা নারী কর্মীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ এবং পুরুষ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর কাজী রেহা কবির সিগমা সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close