রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে দুজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪ টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১০ এফআইউই ও ২৬ ইবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএ- ৭৯০৯ লে. কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি (২৬ ইবি) নেতৃত্বে লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুজন সন্ত্রাসীসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় শীর্ষ সন্ত্রাসী কালা বাবুল (৩৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত কালা বাবুল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৭নং ওয়ার্ডের মো. ইউনুসের পুত্র।

অপরদিকে উপজেলার বড়হাতিয়ার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করলে শীর্ষ সন্ত্রাসী তৌহিদের বাবা ওয়ারেন্টভুক্ত আসামি আবু তাহের (৬৫) কে আটক করা হয়।

আটককৃত আবু তাহের একই এলাকার মৃত আনু মিয়ার পুত্র।

লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি জানান, ১০ এফআইউই ও ২৬ ইবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। পরর্বতিতে সাড়ে নয়টায় ওয়ারেন্টভুক্ত আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close