রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিল আওয়ামী লীগের নেতা-কর্মীরা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিপুল সংখ্যক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বিএনপি প্রার্থীকে সমর্থন জানান৷ স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে তাকে সমর্থন দেয়া হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান৷ 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সাবেক পৌর মেয়র 


জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর ) আসনের প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷ 

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি,ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান,যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা৷ সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান৷ 

বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, আমাদের আগামীর রাষ্ট্র নায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ৷ তাই আমরা বলবো সবার আগে শিবচর৷ এর কারন প্রতিটি গ্রাম উপজেলা জেলা নিয়ে বাংলাদেশ৷ তাই আমরা ঠিক করেছি সবার আগে শিবচর৷ আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলবো৷ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে৷ ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাংখা পূরন করতে পারবো না৷ 

বিএনপি প্রার্থী আরো বলেন, আগামীতে কারো নামে কোন মিথ্যা মামলা থাকবে না৷ নির্বাচনের পর আপনাদের কোন অযথা হয়রানি করা হবে না৷ আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ৷ আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না৷ আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়বো৷

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close