সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      
দেশজুড়ে
বামনায় নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বরগুনার বামনা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১০৯ বরগুনা-১ এবং ১১০ বরগুনা-২ আসন মিস. তাছলিমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম এবং জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, ১১০ বরগুনা-২ আসন মো. পলাশ আহমেদ।

কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণের ধাপসমূহ, আইনগত নির্দেশনা এবং নির্বাচনকালীন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বামনা   নির্বাচন   প্রশিক্ষণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close