শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ১২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টা ৫৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৮ পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে। 

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশিয় অস্ত্র ও দেশিয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ মাদক উদ্ধার করা হয়। 

এসময় ২টি দেশিয় অস্ত্র তৈরির কাটিং মেশিন, ১ পিস ইয়াবা ও সেবন করার সরঞ্জামাদি, ৫টি দেশিয় চাকু, ২টি চাইনিজ কুড়াল, ১টি স্মার্টফোন এবং ১টি ব্যাটন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি জাহাঙ্গীর আলম উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   অস্ত্র   মাদক   উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close