শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুরপাড় এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে জেলা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুরপাড় এলাকার মার্কেটে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুরপাড় এলাকার একটি মার্কেটের বিসমিল্লাহ ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যার দোকানে আগুনের সূত্রপাত হয়। 

এসময় পাশের একটি ইজি বাইক বিক্রয় কেন্দ্র আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানটির মালিক মো. আ. কাদির জানান, তার দোকানে থাকা দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

একই মার্কেটের বিসমিল্লাহ ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যার দোকানের মালিক মো. শরিফুল ইসলাম রুবেল জানান, তার দোকানে থাকা আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close