সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে নির্বাচনি প্রচারণায় মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নারীদের হাতে দাড়িপাল্লার বিভিন্ন ফেসটুন, ব্যানার নিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ মিছিলে দাড়িপাল্লা দাড়িপাল্লা স্লোগানে স্লোগানে মুখরিত সিরাজগঞ্জ শহর।

এরআগে বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, সারাদেশে মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং নির্বাচনি কাজে নারীদের উপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের শতশত কর্মী ও নেতৃবৃন্দ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close