শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নেত্রকোনায় বিদেশি মদ জব্দ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক স্থান থেকে মাদকের চালানটি আটক করা হয়। যা সীমান্ত মেইন পিলার ১১৬৩/৩-এস হতে প্রায় সাড়ে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

অভিযানকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এরমধ্যে ২৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং ৪৮ বোতল ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং জব্দকৃত মাদক দ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close