সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বেনাপোলে বোমা বিস্ফোরণ, আহত ২
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের বেনাপোল সীমান্তে মাটি খননের সময় পরিতাক্ত বোমা বিস্ফোরণে দুুই শ্রমিক আহত হয়েছেন। 

আহতদের আশঙ্কা অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এই বোমা বিস্ফোরণের ঘটনায় তারা আহত হয়।

আহতরা হলেন, বালুন্ডা গ্রামের কাচারিপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে জাকির সরদার ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের।

পোর্ট থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল হাই জানায়, ‘শ্রমিকেরা বাথরুম তৈরী করতে গর্ত খনন করছিলেন। এসময় হঠাৎ করেই বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে স্থানীয়রা জানায়, ‘নির্বাচনে প্রভাব বিস্তারে এসব বোমা সংগ্রহ করা হতে পারে।’ 

স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহ্বান জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বেনাপোল   বোমা   বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close