রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : গোলাম পরওয়ার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজে প্রোগ্রামের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। বঙ্গভবনের লোককে দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। পোস্ট দেওয়া মাত্রই ছাত্রদল ঢাবিতে কর্মসূচি হাতে নেয়, সবই একসূত্রে গাঁথা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

১১ দলীয় প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে তাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে। বিএনপির  ফ্যামেলী কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০টাকার চাল খাওয়ানোর মতো। 

ভোটারদের সর্তক করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দাড়িপাল্লায় ভোট দিলে নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। কেউ ভোট দিতে গেলে ঠ্যাঙ ভেঙ্গে দিবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা দাবি জানিয়েছিলাম। মাস্তান পার্টিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেয়া হবে। 

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দূর্নীতি মুক্ত করা হবে। নবজাতকে সুচিকিৎসা, মায়েদের জন্য স্বাস্থ্য সেবা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং আগামীতে জামায়াতে আমিরের নেতৃত্বে সরকার গঠন করা হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও মহানগর জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ দেয়াল ঘড়ি প্রার্থী সিরাজুল মামুন, এনসিপি নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

এর আগে, বিভিন্ন স্থানে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় দলটির নেতাকর্মীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী   ষড়যন্ত্র   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close