সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে : সালাহউদ্দিন আহমদ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে- বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে- সেটা বিএনপির ইশতেহারেও বলা আছে। সাংবাদিকদের সাথে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন অনুষ্ঠানে এসব কথা বলেন। 

ইতোমধ্যেই একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেই সমস্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে বিএনপি।’

তিনি বলেন, ‘যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে।’ 

পৃথিবী এখন ডিজিটাইজ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘এই পৃথিবীতে এখন তথ্য আদান-প্রদান এতো সহজ হয়েছে, মুহুর্তের মধ্যেই তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। সুতারং সবাইকে অত্যান্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যাতে করে দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখা যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ করার জন্য গণমাধ্যমের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমের উম্মুক্ত পরিবেশ ৯১ সাল থেকে বেগম জিয়ার হাত ধরে সৃষ্টি করা হয়েছিলো। তখন থেকে দেশে ইলেকট্রনিক মিডিয়ার ধারা অবারিত হয়েছিলো- গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হয়েছিলো- গণমাধ্যম বিকশিত হয়েছিলো। কিন্তু বিগত ১৬/১৭ বছরে এদেশের গণমাধ্যম দলীয়করণ হয়েছিলো তার কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খেয়েছিলো। গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিৎ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুরক্ষা করা।’ 

সাংবাদিকদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, ‘আমি যেটা সাংবাদিক বন্ধুদের সমাবেশে কিংবা গণমাধ্যমের মালিকদের সমাবেশে বলে থাকি, সেটা হলো- সাংবাদিক বন্ধুগণ যেনো মালিকের চাকুরী না করে বিবেকের চাকুরী করে।’ 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক এসএম জাফর, পাক্ষিক পেকুয়া নির্বাহী সম্পাদক, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু। 

আরও বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এমআর মাহবুব, সিনিয়র সাংবাদিক এম ওমর আলী, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী, সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের এফএম সুমনসহ চকরিয়া-পেকুয়ার গণমাধ্যমকর্মীরা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গণমাধ্যম   স্বাধীনতা   সালাহউদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close