রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 
 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগাও ইউনিয়নের মালিগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন  মিয়ার ছেলে।

পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহ দুই জনকে আটক করেছেন।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের বেলা মালিগাও গ্রামে হাঁস চুরির অভিযোগ ওঠে। চুরির অভিযোগে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে সাঈদকে আটক করে মারধর করে স্থানীয় কয়েকজন। এক পর্যায়ে সাঈদ অচেতন হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

দাউদকান্দি মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, ‘হাঁস চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   কুমিল্লা   পিটিয়ে হত্যা   চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close