রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনী বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশিয় অস্ত্রসহ নুরু বাহিনীর সদস্য ও শীর্ষ সন্ত্রাসী আতিক হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার সাবরুল ইউনিয়নের বাগিনাপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নাশকতা চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আতিক শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাতক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে নুরুর নেতৃত্বাধীন ‘নুরু বাহিনী’র সক্রিয় সদস্য।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হলে আতিক সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির ছাদ টপকে পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজত থেকে ব্রিটিশ বুলডগ মডেলের একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, ২টি ম্যাগাজিন এবং ১০টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘গ্রেপ্তারকৃত আতিকের বিরুদ্ধে অস্ত্র মামলা, হত্যা চেষ্টা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া ১টি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ১৫ ও ২৮ জানুয়ারি একই এলাকায় সেনাবাহিনীর পৃথক অভিযানে ৪ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   শীর্ষ সন্ত্রাসী   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close