শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রাজবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাফিজুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকা‌লে রাজবাড়ী জেলা ডি‌বি ও‌সি ম‌ফিজুল ইসলাম এর সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

গ্রেপ্তারকৃত মো. হাফিজুল ইসলাম রাজবাড়ী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বুলুর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। 

এসময় ওই এলাকার বিনোদপুর থেকে মো. হাফিজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   মাদক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close