রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে বিএনপি প্রার্থী তুহিনের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৫:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
  
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ মাঠে মানুষের সেবায় বিনামূল্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার তত্ত্বাবধানে এবং অনুভব ফাউন্ডেশন ও ডা. উম্মে সালমার সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
 
ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মিলন হক, ইকোবিল কোম্পানির ম্যানেজার সুমন ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সাধারণ সম্পাদক, জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

চিকিৎসাসেবায় অংশ নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদের মাঠে ভিড় করতে থাকেন সেবাপ্রার্থীরা। 

জানা গেছে, প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। 

সভায় জিয়াউল ইসলাম বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে শুধু স্বাস্থ্যসেবা না, মানুষের মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন হবে।’ 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী    বিএনপি    মেডিক্যাল ক্যাম্প      
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close