রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী : আইয়ুব খান
মো. শরিফ শেখ, (ঢাকা) সাভার
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। 

বুধবার (৪ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ায় ডেন্ডাবর এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নির্বাচনকালীন মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আইয়ুব খান  বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাল্লাহ। 

এ সময় তিনি ঢাকা- ১৯ সংসদীয় আসনের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন। 

এ সময় তিনি আরো বলেন, একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষকে বিজয়ী করতে সাভার ও আশুলিয়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। 

এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close