রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
মাদারগঞ্জে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ, ছাত্রীদের মাঝে আতঙ্ক
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরিহিত অবস্থায় প্রবেশ করে ছাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক সাবেক ছাত্রের বিরুদ্ধে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে বোরকা পরা এক ব্যক্তিকে বিদ্যালয় চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের মনে সন্দেহ সৃষ্টি হয়। তার চলাফেরা ও আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় শিক্ষার্থীরা তাকে আটক করে দ্রুত শিক্ষকদের বিষয়টি জানান। পরে শিক্ষকরা ঘটনাস্থলে এসে বোরকা খুলে দেখেন, তিনি একজন কিশোর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ‘আটককৃত কিশোরটি গত বছর পর্যন্ত এই বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র ছিল। পরবর্তীতে সে বিদ্যালয় পরিবর্তন করে একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কী উদ্দেশ্যে সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।’

এদিকে, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু উৎসুক জনতা ওই কিশোরকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে, যা নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে বাজারে ঘোরানোর বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   বোরকা   আতঙ্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close