শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে নারীদের ঝাড়ু মিছিল
এইচএম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৬:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কর্মজীবী সচেতন নারীরা ঝাড়ু মিছিলটি সোহাগপুর নূতনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে শ্লোগান শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

‘চাইতে গেলাম অধিকার- জামায়াত বলে বেশ্যা’, ‘চাইলাম হিস্যা- হয়ে গেলাম বেশ্যা’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন নারীরা। এ সময় তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।

মিছিলে অংশ নেওয়া নারীরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি কর্মজীবী নারীদের বিষয়ে অবমাননাকর বক্তব্য দেন। এতে নারীদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তারা। 

কর্মসূচিতে অংশ নেওয়া ফাতেমা, হালিমা, দিলরুবাসহ নারীরা বলেন, ‘নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া যায় না। তাই প্রতিবাদ জানাতে তারা এ ঝাড়ু মিছিলে নেমেছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঝাড়ু মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোহাগপুর নূতনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:   জামায়াত আমির   নারী   ঝাড়ু মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close