মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কেশবপুরে দ্বিমুখী লড়াই ধানের শীষ ও দাঁড়িপাল্লা
কেশবপুর, (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৯০ যশোর ৬ কেশবপুর আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ প্রত্যেকটি এলাকার হাট বাজারের চায়ের টেবিলে, মাঠে ঘাটে রাস্তায় চলার পথে চলছে ভোটের চুল চেরা বিশ্লেষণ। কেশবপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯০ যশোর ৬ কেশবপুর আসনে মোট ভোটার সংখ্যা ২লাখ ২৯ হাজার একশত ৬৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২শত ৪৪ জন। মহিলা ভোটার সংখ্যা ১লাখ ১৩ হাজার ৯ শত ১৭ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ২ জন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী জি এম হাসান, আমার বাংলাদেশ পার্টির (এবি) মনোনীত ঈগল পাখি মার্কার ব্যারিস্টার মাহমুদ হাসান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী শহিদুল ইসলাম । 

৫ জন প্রার্থীর মধ্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ কেশবপুরে গত ২৬ বছরে কেশবপুরের ১১ টি ইউনিয়ন  ও একটি পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। 

বিগত দিনে কেশবপুর পৌরসভাসহ সকল ইউনিয়নে নিজস্ব অর্থায়নে দর্শনীয়  মসজিদ কমপ্লেক্স নির্মান করে দিয়েছেন। মাদ্রাসা , মহিলা মাদ্রাসা, মসজিদ ও  মন্দিরে ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা করেছেন। কেশবপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃস্বাশনের সময় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। 

সর্বশেষ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দোয়া মাহফিলের জন্য কেশবপুর উপজেলার ২৪টি এতিমখানা ও মাদ্রাসায় ছাগল বিতরন করে সুনাম অর্জন করেন। কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে তাঁর ভূমিকা চোখে পড়ার মতো। 

আলহাজ্ব  আবুল হোসেন আজাদ সৎ ও যোগ্য ব্যাক্তি হিসেবে সর্বজন স্বিকৃৃত। এ সকল অবদানের স্কৃতিস্বরুপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় লাভ করার আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামাতই ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী। 

তিনি একজন সদালাপী, শিক্ষিত, ইংরেজি গাইড লেখক। এ ছাড়া তিনি কেশবপুর ডিগ্রি কলেজসহ কয়েকটি কলেজে ইংরেজি অধ্যাপনা করেছেন। জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী জি এম হাসান,  আমার বাংলাদেশ পার্টির (এবি) মনোনীত ঈগল পাখি মার্কার প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী শহিদুল ইসলাম এ তিন জন প্রার্থীকে ভোটের মাঠে প্রচার প্রচারনায় রয়েছেন বলে জানা গেছে। 

অধিকাংশ ভোটারের ধারনা কেশবপুরে দ্বিমুখী লড়াই এর সম্ভবনা। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close