সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৬:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার উত্তরপাড়া কুড়িলটেক ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে ইলিয়াস শেখ ওরফে ইমন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঢাকার আব্দুল্লাপুর এলাকা থেকে হানিফা কাজী (৫৫) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ইলিয়াস শেখ দক্ষিণবাগের কলাপাটুয়া গ্রামের শরীফ শেখের ছেলে। গ্রেপ্তার হানিফা কাজী দক্ষিণবাগ এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।
  
পুলিশ জানায়, গত রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে হাঁটু পরিমাণ পানির মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ঘটনায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা (এফআইআর নং-০৩/২০২৬) দায়ের করা হয়। মামলার তদন্তে এসআই মো. মাসুদ রানা শামীম মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপির উত্তরা বিভাগের আব্দুল্লাপুর এলাকা থেকে অভিযুক্ত হানিফা কাজীকে গ্রেপ্তার করেন।

ওসি জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দোলান বাজারে তার দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ    গাজীপুর    মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close