মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
কৃষি প্রধান অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে : তারেক রহমান
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম
ফরিদপুরে নির্বাচনি জনসভায় বক্ত্যব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ফরিদপুরে নির্বাচনি জনসভায় বক্ত্যব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে গুরুত্বপূর্ণ ফসল উৎপাদনের কৃষি প্রধান এই অঞ্চলে পাটের ব্যাপক আবাদ হয়ে থাকে। কৃষি ফসল উৎপাদনের গুরুত্ব বিবেচনা করে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। 

আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোটে ধানের শীষের বিজয় হলে দেশ ও মানুষের কল্যাণে বিএনপি নানা উন্নয়নমূলক কাজ করার অঙ্গিকার করেন। এজন্য বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করতে ভোট চান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২০ মিনিটে ফরিদপুরের শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ সব কথা বলেন। 

২৫ মিনিটের বক্তব্যে তারেক রহমান এই সকল জেলার বিভিন্ন সমস্যা সমাধানের পরিকল্পনার কথা তুলে ধরেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাঠের মূল প্রতিদ্বন্দিত জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিষোদগার করেন। 

ফরিদপুরবাসীর প্রধান দাবির বিষয়ে সম্মতি জানিয়ে তিনি বলেন, “বিভাগ বাস্তবায়ন হলে যদি এঅঞ্চলের মানুষের উপকার হয়। তাহলে বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ হবে। সিটি করপোরেশন হবে। নদী ভাঙ্গনসহ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান করার লক্ষ্যে অঞ্চল ভিত্তিক কল-কারখানা স্থাপন করা হবে।” 

দেশে কৃষকদের জন্য কৃষি কার্ড, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা বলেন। দেশের প্রতিটি সরকারি হাসপাতালের দূরাবস্থার কথা মাথায় রেখে সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার করার কথা জানান। 

এদিকে ভোটের মাঠে জামায়াতকে উদ্যেশ্যে করে বলেন, “যারা এখন দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দি করতে চায়, তারা ক্ষমতায় গেলে কি করবেন? সেই দল এখনই অসৎ উদ্দেশ্যে ভোটারদের বিকাশ নম্বর, এনআইডি নম্বর সংগ্রহ করেছে। শুরুতেই অসৎ পথ অবলম্বন করলে তারা নির্বাচিত হলে সৎ এর পথ দেখাবেন কীভাবে? যাদের কর্মকান্ডের সমর্থনে ১৯৭১-এ বহু নারী নির্যাতিত হয়েছিল। তারা আবার ষড়যন্ত্র করছে, গুপ্ত রা রুপের পরিবর্তন করে জনগণকে অপমানিত করছে।”

এর আগে বরিশাল থেকে হেলিকপ্টারে ফরিদপুর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তারেক রহমান। ২টা ৫৫ মিনিটে মঞ্চে ওঠেন। ৩টা ২০ মিনিটে থেকে ৩টা ৪৫ মিনিটে বক্তব্য শেষ করে ৩টা ৫৭ মিনিটে ফরিদপুর হেলিকপ্টার যোগে ঢাকায় পৌঁছান। 

জনসভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া। এ সময় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ১৫টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

সকাল থেকেই ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢলে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা বলেন, এই জনসমাগম প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকের মতে, দীর্ঘদিন পর ফরিদপুরে এমন বড় রাজনৈতিক সমাবেশ নতুন রাজনৈতিক গতি তৈরি করেছে।

নির্বাচনী জনসভার নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাবসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কৃষি প্রধান অঞ্চল   পদ্মা ব্যারেজ নির্মাণ   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close