শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পোরশায় অবৈধ ট্যাবলেট ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।  

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/১৭-আর হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে পারঘাটি ব্রিজের উপর থেকে দুইটি মোটরসাইকেলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  

আটককৃতরা হলেন নিতপুর গ্রামের আতাবুরের ছেলে সুমন (২২), বালাশহিদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইনতাজুল (৪০) ও গোপিনাথপুর গ্রামের ইজাজুলের ছেলে কাফি (৪০)। 

এতে নেতৃত্ব দেন হাবিলদার মনিরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পুরিয়া গাঁজা, একটি পালসার মোটরসাইকেল ও একটি হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
১৬ বিজিবি নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব জানান, এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  পোরশা    নওগাঁ    অবৈধ ট্যাবলেট    গাঁজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close