শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গজারিয়ায় মেঘনা নদী থেকে নারীর লাশ উদ্ধার
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৭:৫৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশের ধারণা নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মেঘনা নদীর গজারিয়া অংশের ছোট রায়পাড়া এলাকার ‘এএম অটো ব্রিকস ইন্ডাস্ট্রি’ সংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

​এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান,‘খবর পেয়ে বিকালে আমরা লাশটি উদ্ধার করেছি। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close