শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আম্বিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান এক পথচারী।
 
পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানানো হয়।

নিহত আম্বিয়া খাতুন গুজাকুড়া গ্রামের মৃত শহীদুল্লাহর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে একাই বসবাস করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন এবং চার মেয়ে অন্যত্র বিবাহিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে আম্বিয়া খাতুনকে নিজ বাড়িতে দেখা যাচ্ছিল না। এ সময় প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো মেয়েদের বাড়িতে বেড়াতে গেছেন।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনগত অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মরদেহ উদ্ধার    নালিতাবাড়ী    শেরপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close