সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজনীতি
নির্বাচনি সমাবেশে যোগ দিতে আগামীকাল কিশোরগঞ্জে যাচ্ছেন মামুনুল হক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীর পক্ষে নির্বাচনি সমাবেশে যোগ দিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে যাচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়ায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো করা হয়। 
 
সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী।
 
সংবাদ সম্মেলনে হেদায়াতুল্লাহ হাদী জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি সমাবেশে কিশোরগঞ্জসহ আশপাশের উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে।
  
তিনি বলেন, ‘দেশে ন্যায়ভিত্তিক রাজনীতি, ইসলামী মূল্যবোধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য কাজ করছে। এই নির্বাচনি সমাবেশ জনগণের মাঝে সেই বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।’

তিনি সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী। কিশোরগঞ্জ সদর উপজেলার দায়িত্বশীল মাওলানা আশরাফ আলী, হোসেনপুর উপজেলার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. মুজাক্কির হুসাইন এবং বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনকে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমূলক রাজনীতির মডেল হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। 

তারা আশা প্রকাশ করেন, বৃহস্পতিবারের নির্বাচনি সমাবেশ জনগণের ব্যাপক উপস্থিতিতে একটি ঐতিহাসিক সমাবেশে রূপ নেবে। 
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ    মামুনুল হক    বাংলাদেশ খেলাফত মজলিস      
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close